বুধবার ভোরে খড়ের গাদায় আগুন দেখে তিব্র চাঞ্চল্য ছড়ালো কুমারগ্রাম ব্লকের ভল্কা এলাকায়। কেউ বা কারা ইচ্ছাকৃত আগুন লাগিয়ে দিয়েছে অভিযোগ খড়ের গাদার মালিক নির্মল দাসের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌচ্ছায় দমকলের একটি ইঞ্জিন, স্থানীয়দের তৎপরতা ও দমকলের দ্রুত হস্তক্ষেপে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানাগিয়েছে। এদিন ভোর ৫টা নাগাদ আগুন দেখতে পান বাড়ির লোকারা শুরু হয় প্রতিবেশীদের ডাকাডাকি, পরবর্তী সময়ে দমকল এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় পুড়ে গিয়েছে গৃহপালিত পশুর খাবারের জন্য মুজুত করে রাখা খড়ের গাদা।


যারফলে বর্ষার আগে পশুখাদ্য নিয়ে চিন্তায় পড়েছে পরিবারটি। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত নির্মল দাস জানিয়েছেন তিনি পুলিশে লিখিত অভিযোগ করবেন, তবে খবর লেখার সময় পর্যন্ত এই বিষয়ে পুলিশে কোন লিখিত অভিযোগ জমা পড়েনি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *