ভারতীয় সংবিধানের রূপকার এবং ভারতরত্ন ডঃ বি. আর. আম্বেদকরের ১৩৬তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো আগরতলায়। মঙ্গলবার সকালে আগরতলার ঐতিহাসিক রাজবাড়ী তথা উজ্জয়ন্ত প্যালেস প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ডঃ বি. আর. আম্বেদকরের জন্মবার্ষিকী উদযাপন করা হলো। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরার উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ডঃ বি . আর. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মাল্যদানের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মন্ত্রী সুধাংশু দাস তাঁর বক্তব্যে বলেন, বাবাসাহেব আম্বেদকর শুধুমাত্র সংবিধান প্রণেতা নন, তিনি ছিলেন সামাজিক ন্যায়বিচার ও সাম্যের প্রতীক। তাঁর আদর্শকে পাথেয় করেই বর্তমান সরকার সমাজের অন্তিম স্তরের মানুষের উন্নয়নের কাজ করে চলেছে। উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মনও আম্বেদকরের শিক্ষাদর্শ ও জাতি গঠনে তাঁর অনবদ্য অবদানের কথা স্মরণ করেন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সমবেত অতিথিরা বাবাসাহেবের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। দিনটি ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে আম্বেদকরের আদর্শকে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *