এক ভারত-শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে সামনে রেখে বিহার দিবস ২০২৫ উপলক্ষে ত্রিপুরায় বসবাসকারী বিহার প্রবাসী ভাই-বোনদের নিয়ে আগরতলা এলবার্ট এক্কা পার্কে ভারতীয় জনতা পার্টি কর্তৃক আয়োজিত স্নেহ মিলন উৎসবে উপস্থিত হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা বলেন তা তিনি করেন।

ত্রিপুরা বিধানসভা নির্বাচন আসছে ভোট তো মানুষকে দিতেই হবে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। আমাদের দেশকে যদি আগে নিয়ে যেতে হয় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর সকল মানুষের ভরসা রাখতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আছেন বলেই আমরা সুরক্ষিত আছি বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *