বেশ কিছুদিন আগেই স্কুলের নাম করে বাড়ি থেকে বেরিয়ে জান অষ্টম শ্রেণির ছাত্রী মৌসুমী পারভিন তারপর থেকে তার আর কোন খোঁজ নেই। একাধিকবার আত্মীয় পরিজন বন্ধু-বান্ধবদের ফোন করেও তার কোন খোঁজ মিলেনি। মেয়েকে ফিরে পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হল মৌসুমীর বাবা, ফজলুল হক।

তার অভিযোগ, মেয়ে নিখোঁজের পর দুইদিন বাদেই বানারহাট থানায় নিখোঁজের লিখিত অভিযোগ করেও এখনো পর্যন্ত হয়নি কোন সুরাহা। যদিও একাধিকবার বানারহাট থানার তরফ থেকে খুঁজে দেওয়ার আশ্বাস মিললেও। কিন্তু সেই আশ্বাস আজও পূরণ হয়নি। দেখছেন বলে বারংবার এড়িয়ে গেছেন পুলিশ আধিকারিকরা।

নাবালিকার এই হঠাৎ নিখোঁজ হওয়ার পিছনে কি রহস্য মেয়ের চিন্তায় ঘুম উড়েছে বাড়ির পরিবারের সদস্যদের। অভিযোগ দায়িত্ব পালন করছে না প্রশাসন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *