বন্ধুর চিকিৎসার টাকা জোগাতে কিউ আর কোর্ড হাতে হ্যামিল্টনগঞ্জের রাস্তায় রাস্তায় ঘুরছে একদল যুবক। বন্ধুত্বকে উৎসর্গ করে অনেক সিনেমা রয়েছে।তথাকথিত ফ্রেন্ডশিপ ডে আয়োজিত হয় বন্ধুত্বকে উদযাপন করতে। বছর আঠারোর সায়ন বিশ্বাস গত ১৫ অগাস্ট অপর এক বন্ধুর বাইকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হয়। মোটর বাইক চালক বন্ধু ঠিক থাকলেও, সায়নের অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে।তাকে রেফার করা হয় শিলিগুড়িতে। বর্তমানে শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন সে।মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সায়ন। নাওয়া খাওয়া ভুলে তার পরিবারের সদস্যরা টাকা জোগাড় করছে চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য।সায়নের পরিবার অত্যন্ত দরিদ্র।

তাই বন্ধুর চিকিৎসা চালিয়ে যাওয়ার ভার কাঁধে তুলেছে তার বন্ধুরা।সায়ন এর ছবি দিয়ে পোস্টার তৈরি করেছে তারা। প্রত্যেকের জামায় সেই পোস্টার আটকে কিউ আর কোডের পোস্টার নিয়ে সকলের কাছে সাহায্য চাইছে একদল যুবক। দুটি কিউ আর কোড রয়েছে সায়ন বিশ্বাসের চিকিৎসা চালানোর জন্য।সায়নের বন্ধুরা সোশ্যাল মিডিয়াতেও একটি পেজ খুলেছে যেখানে এই কিউ আর কোড তারা রেখেছে। তারা চাইছে সকলেই যাতে এগিয়ে আসে তাঁদের বন্ধুর জীবন ফিরিয়ে দিতে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *