রেলের জমি , অথচ সেই জমির উপর ভিত্তি করে রাজ্য সরকার বাংলার আবাস যোজনার ঘরের টাকা দিয়েছে। সেই টাকায় তৈরী হচ্ছিল পাকা বাড়ি। খবর পেয়ে সেই ঘর ভেঙে দিল রেল দপ্তরের লোকেরা। রেলের সাফ কথা রেলের জমিতে বসবাস করলে কোন পাকা কনষ্ট্রাকশন করা যাবে না। উত্তর পূর্ব রেলের আলিপুরদুয়ার ডিভিশনে বহু খালি জমিতে বহু মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করছেন। নিয়ম মেনে বছরে একবার নোটিশ দেয় রেল কতৃপক্ষ্য। রেলের জমিতে বসবাসকারী বাসিন্দাদের রাজ্য সরকার বাংলা আবাস যোজনার ঘরের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়েছে। রেলের জমিতে তারা বাড়ি ও তৈরি করতে শুরু করেছে।

সেই বাংলার বাড়ি ভেঙে দিল রেল কতৃপক্ষ্য। এই ঘর ভাঙ্গাকে হাতিয়ার করে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন রেল রাজনৈতিক যড়যন্ত্র করছে। মানুষগুলো একটু ভাল থাকার জন্য রাজ্য সরকারের তরফে ঘরের টাকা দিয়েছিল। কিন্তু রেল মন্ত্রক রাজনৈতিক কারনে একটা অমানবিক কাজ করল।পান্টা বিজেপিও আসরে নামে। বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও প্রশ্ন তোলে রেলের জমিতে কী করে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া হল। ভোটের কথা চিন্তা করেই এই কাজ করেছে শাসকদল।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *