শিলিগুড়ি শহরে দাদাগিরির অভিযোগে তোলপাড়। সেবক রোডের একাধিক বারে তোলাবাজি ও ভাঙচুরের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃত সেই তিন যুবকের নাম বিজয় সরকার, শুভঙ্কর পাল, এমডি শাহানা হোসেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৭ জুলাই, ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের হয় ওই তিন ব্যাক্তির বিরুদ্ধে।

সেবক রোড এলাকায় দীর্ঘদিন ধরে দাদাগিরির অভিযোগ ছিল ধৃতদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অবশেষে রবিবার রাতে শিলিগুড়ি পুরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের দশরথপল্লী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। আজ তাদেরকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *