শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জীবন্ত কৃষ্ণ সাজো প্রতিযোগিতা গাজোলে। গাজোল সারদা পল্লী বিদ্যা ভারতীয় বিদ্যালয়, দেবী সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে জীবন্ত কৃষ্ণ সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবার এই অনুষ্ঠান 25 তম বর্ষে পা রেখেছে বলে জানা গিয়েছে।

এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৬০ জন ছাত্র-ছাত্রী জীবন্ত কৃষ্ণ সেজে ছিলেন। দুটি বিভাগে বিভক্ত করা হয় ক বিভাগ ও খ বিভাগ, ক বিভাগের তিন জন কে পুরস্কৃত করা হয় এবং খ বিভাগের তিন জনকে পুরস্কৃত করা হয়, বাকি সকলকে সান্তনা পুরস্কার দেওয়া হয়। উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের প্রধান আচার্য আনন্দ মোহন তরফদার সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।

