ফের পরিযায়ী শ্রমিকের রহস্য মৃ*ত্যু। তবে এবার আর ভিন রাজ্যে নয়, বাড়ি ফেরার কয়েক দিনের মধ্যেই রহস্য মৃ*ত্যু পরিযায়ী শ্রমিকের। বৃহস্পতিবার জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে পরিযায়ী শ্রমিকের দে*হ। মৃ*ত পরিযায়ী শ্রমিকের নাম জয়দেব রায় (১৯)। তিনি ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ২ গ্ৰাম পঞ্চায়েতের চৌরঙ্গী এলাকার বাসিন্দা ছিলেন।
মৃ*তের পরিবার সূত্রে জানা গেছে, ভিন রাজ্য থেকে এক সপ্তাহ হয় বাড়ি এসেছেন জয়দেব রায়। এরপর গত মঙ্গলবার বাড়িতে আত্মীয়-স্বজন আসায় পাশের চৌরঙ্গী বাজার থেকে মাংস কিনে আনেন। এরপর ফের বাজারে যায় জয়দেব রায়। পরবর্তীতে একজন যুবক এসে জয়দেবের বাবাকে জানায় জয়দেবের সঙ্গে বাজারে একজনের মারপিট লেগেছে।

আপনারা জয়দেবকে গিয়ে নিয়ে আসেন। খবর পেয়ে জয়দেবের বাবা বাজারে ছুটে যায় কিন্তু দেখে বাজারে কিছু নেই। এরপর থেকে জয়দেবের আর কোন খোঁজ খবর পাওয়া যায়নি। এরপর গতকাল ধূপগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে। আর বৃহস্পতিবার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি জলাশয় থেকে জয়দেব রায়ের দে*হ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ধূপগুড়ি থানা পুলিশ দে*হটি উদ্ধার করে নিয়ে যায়। এদিকে জলাশয় থেকে দে*হ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

