বারবিশার ঐতিহ্যবাহী ফুটবল খেলার প্রস্তুতি চলছে জোর কদমে। ১৫ আগষ্ট উপলক্ষ্যে ৪৮ তম বর্ষ এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কোন খামতি রাখতে রাজি নয় বারবিশা ইয়ং স্টার ক্লাব। এবারের আট দলিয় ফুটবল টুর্নামেন্টে থাকছে আসামের সুনামধন্য চারটি দল, ভুটানের একটি দল এবং পশ্চিম বঙ্গের তিনটি দল।

বৃহস্পতিবার দুপুরে বারবিশা উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে লক্ষ্য করা গিয়েছে মাঠের চারদিকে বং বেঙের পতাকায় মুরে ফেলার কাজ চলছে ৷ মাঠের বড় বড় ঘাঁস কেটে ছোট করা হচ্ছে, মুক্তমঞ্চ তৈরি, মাঠের নিচু জায়গায় বালি দিয়ে মাঠ সমান করার কাজ চলছে জোর কদমে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *