গত ২৪ ঘন্টায় ২১০ মিলি মিটার বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে। ফলে পুরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন। তবে সমস্ত এলাকায় সমান বৃষ্টি হয়নি, কোথাও বেশী কোথাও কম। কালজানি নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভুটানে বৃষ্টি হওয়ায় রায়ডাক , সংকোষ , ডিমা সহ বিভিন্ন নদী গুলোতে জলস্তর বেড়েছে। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের সামনেই পুরসভার ড্রেনেজ সিষ্টেম ভাল করার দাবি করলেন তৃনমুল কংগ্রেসের কাউন্সিলার।

শুধু ড্রেন নয় , নদীর সুইচ গেট গুলো ভাল করার দাবি উঠে আসে। বিধায়ক বলেন রাজ্য সরকারের কাছে উন্নতমানের পাম্পিং ষ্টেশন করার দাবি করা হয়েছে। বিধায়ক সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে কালজানি নদীর বাঁধ পরিদর্শন করেন। সেচ দপ্তরের আধিকারিক জানান দপ্তরের কাছে প্রজেক্ট জমা দেওয়া হয়েছে, অর্থ বরাদ্দ হলে শহরের জল নিকাশির জন্য কাজ শুরু করা হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *