বাংলা ভাষা নিয়ে উত্তাল পরিস্থিতির মাঝেই জলপাইগুড়িতে তামিল ও ইংরেজি ভাষায় লেখা রেষ্টুরেন্টের বোর্ড, নামগন্ধ নেই বাংলা ভাষার। তৃণমুল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভা যখন সোচ্চার ঠিক সেই সময় তামিল ভাষায় লেখা রেষ্টুরেন্টের বোর্ড দেখে উঠছে প্রশ্ন । সম্প্রতি জলপাইগুড়ি পৌরসভা ঘোষণা করে মহালয়ার আগেই শহরের সব ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলোর বোর্ড বাংলা ভাষায় লিখতে হবে I

কিন্তু এরই মধ্যে শহরের সমাজ পাড়ার মোড়ে শীঘ্রই উদ্বোধন হতে চলা দক্ষিণ ভারতীয় খাবারের একটি দোকানের বোর্ড শুধু মাত্র তামিল ও ইংরেজিতে লেখায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জলপাইগুড়ি পৌরসভার চেয়ার পার্সন পাপিয়া পাল স্পষ্ট জানিয়ে দেন , হোর্ডিংয়ে বাংলা ভাষা অবশ্যই রাখতে হবে, খুব শীঘ্রই আমরা এই বিষয়টি নিয়ে ব্যাবসায়ী সংগঠন গুলোর সঙ্গে আলোচনায় বসবো।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *