সি পি আই এমের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হলো বারবিশার একটি বেসরকারি হল ঘরে। উপস্থিত রাজ্য এবং সর্ব ভারতীয় স্থরের নেতৃত্ব। মঙ্গলবার দুপুরে কুমারগ্রাম বিধান সভা কেন্দ্রের সি পি আই এমের নেতা ও সংগঠকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মূলত বিধান সভা নির্বাচনের আগে বুথ স্থরের কর্মীদের মনোবল চাঙ্গা করতে এই নির্বাচনী কর্মিসভা।

কুমারগ্রাম বিধান সভার হারানো মাটি ফিরে পেতে সংগঠনের শক্তি বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন সর্বভারতীয় নেত্রী মিনাক্ষী মুখার্জি। বুথে বুথে নিবিড় জন সংযোগ গড়ে তোলার নিদান দেন নেত্রী । এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব অলকেশ দাস, জেলা সম্পাদক কিশোর দাস এবং কুমারগ্রাম বিধানসভার নেতা-কর্মীরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *