আলু চাষিদের নানান সমস্যা নিয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি গামি রাস্তা পথ অবরোধ সংযুক্ত কিসান সভার।সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের নওয়া পাড়ায় পথ অবরোধ করে আলু চাষিদের নানান সমস্যার কথা তুলে ধরেন সংযুক্ত কিশান সভার আহ্বায়ক আশীষ সরকার। এদিন নাওয়া পাড়ায় অবস্থিত হিম ঘরের সামনে পথ অবরোধ করে এই প্রসঙ্গে আশীষ সরকার জানান,

ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যবস্থা করতে হবে রাজ্যে সরকারকে অন্যান্য রাজ্যে সরকারের সঙ্গে কথা বলে, যাতে আলু চাষিরা তাদের কষ্টের ফসলের ন্যায্য মূল্য প্রায়। অপর দিকে সংযুক্ত কিষান সভার নেতা গোবিন্দ রায় বলেন, ইতিমধ্যেই এই বিষয়ে আমরা জেলা শাসক থেকে কৃষি সমবায় দফতরকে অবগত করে বলেছি, অবিলম্বে ১৩০০ টাকা প্রতি কুইন্টাল দরে আলু কিনতে হবে রাজ্যে সরকারকে।

