অসমে পাচারের আগে অভিযান চালিয়ে কন্টেনার বোঝাই ৩০টি মোষ উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ। মহিষ পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের সোমবার স্বাস্থ্য পরীক্ষা করার পর তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পাঠায় পুলিশ। জানা যায়, রবিবার মানতানি বাজার এলাকায় পুলিশ নাকা তল্লাশির সময় আসাম নাম্বারের একটি গাড়ি আটক করে কর্তব্যরত পুলিশকর্মীরা I সেই সময় গাড়ির ভিতরে কর্তব্যরত পুলিশ কর্মীরা তল্লাশি চালাতে চাইলে চালকের কথায় অসংগতি মেলায় সন্দেহ হয় পুলিশের। এরপরই পুলিশ তল্লাশি চালিয়ে পাইপ ভর্তি লরির গোপন চেম্বার থেকে ৩০ টি মহিষ উদ্ধার করে।

গাড়ি চালক মোষ পরিবহণের বৈধ নথি দেখাতে না পারায় অসমের দুই বাসিন্দা কে গ্রেপ্তার করে বক্সিরহাট থানার পুলিশ। মহিষ গুলি, পাচারের উদ্দেশ্যে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে। মহিষ পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, এদিন তাদের স্বাস্থ্য পরীক্ষা করার পর তুফানগঞ্জ দায়রা আদালতে পাঠায় পুলিশ। মহিষগুলি অসমে পাচারের উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই চক্রের সঙ্গে আরও বড় চক্র জড়িত রয়েছে কিনা ইতিমধ্যে তা খতিয়ে দেখে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *