উন্নয়ন মূলক কাজে গা-ঢেলামি, এ যেন ১৮ মাসে বছর ঠিকাদার সংস্থার। অভিযোগ দুই মাসের বেশি সময় থেকে আটকে রয়েছে নিকাশী নালার কাজ। সমস্যায় বারবিশা ব্যবসায়ীদের একাংশ। কুমারগ্রাম ব্লকের বারবিশা চৌপথি সংলগ্ন কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়কের পাশে তৈরি হচ্ছে নিকাশী নালা। ব্যবসায়ীদের দোকানের সামনে মাটি কাটা হয়েছে নিকাশী নালার জন্য, অথচ নিকাশী নালার কাজ চলছে ধিমি গতিতে। নিকাশী নালার কাজের তথ্য জানার জন্য ডিসপ্লে বোর্ড লাগানো হয়নি এখনো পর্যন্ত।

ব্যবসায়ী এবং পথ চলতি জন-সাধারণের সমস্যা আরো বাড়িয়ে তুলেছে ভাঙা রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য। জনবহুল এলাকায় রাস্তার আর্ধেক অংশ বন্ধ করে রাখায় যানযট তৈরি হচ্ছে বারবিশা চৌপথি এলাকায়। ব্যবসায়ীদের দাবি অতি দ্রুত নিকাশী নালার কাজ সম্পূর্ন কারার পাশাপাশি ভাঙা রাস্তা মেরামত করে খুলে দেওয়া হউক রাস্তা। এই বিষয়ে কুমারগ্রামের বিডিও রজত কুমার বলিদা জানান প্রাকৃতিক দূর্যোগের কারণে নিকাশী নালার কাজে দেরি হচ্ছে, ব্লক প্রশাসন থেকে অতি দ্রুত কাজ সম্পূর্ন করার চেষ্টা চলছে এবং ভাঙা রাস্তা মেরামত করে রাস্তা খুলে দেওয়া হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *