বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে ,সব সাপ বিষধর নয় I এখানে যে সমস্ত সাপ পাওয়া যায় তার মধ্যে কয়েকটি সাপ বিষধর,বাকি সব নির্বিষ ।সামনেই রাখি, সেই উপলক্ষে আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা রাখীর মাধ্যমে সচেতনতা বার্তা তুলে ধরার কাজ করছে। এই রাখি পরিয়ে মানুষকে সচেতনতার বার্তা দেওয়াই লক্ষ্য I এই সংস্থার পক্ষ থেকে বিশেষভাবে রাখি বানানো হয়েছে I রাখি গুলির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে সাপের কামড় নিয়ে সচেতনতার বিভিন্ন ছবি I যেমন ,সাপ কামড় দিলে দ্রুত হাসপাতালে যাবার জন্য বাইক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে I বলা হয়েছে সাপের কামড়ে একমাত্র চিকিৎসা হয় হাসপাতালে ,পাওয়া যায় এভিএস নামক ঔষধ। এই বিশেষ রাখি গুলিতে রয়েছে সাপ এবং এভিএস-এর ছবি ।সব মিলিয়ে প্রায় দুই হাজারের মতো রাখি বানানো হয়েছে I

আমাদের লক্ষ্য ২০৩০, সাপের কামড়ে মৃত্যু অর্ধেকে নামিয়ে আনা। সেজন্য মানুষকে আর সচেতনতা করতে এই রাখী। এই রাখি গুলি তৈরি করছেন সংস্থার মহিলা সদস্যারা – সোমা কুন্ডু, ইতি সরকার ,পাখি চৌধুরী, চুমকি সরকার I বাজার থেকে সুতো কিনে আনা হয়েছে আর বিভিন্ন সচেতনতা বার্তা কাগজ ছাপিয়ে আনা হয়েছে I সেগুলো কাটিং করে ফুটো করে সুতো লাগিয়ে তৈরি হয়েছে । এই রাখি আলিপুরদুয়ার জেলাতে নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সহ পার্শ্ববর্তী রাজ্যেও পাঠানো হবে জানান সাধারণ সম্পাদক কৌশিক দে I আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্চয়ন ঘোষ, পরিতোষ সাহা, অম্বরিশ ঘোষ I

