বৃহস্পতিবার বিশ্ব আদিবাসি দিবসের অনুষ্ঠানে ঝাড়গ্রামের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সময় রাজ্যে সরকারের অনগ্রসর সম্প্রদায় কল্যাণ দপ্তর ও আদিবাসী দপ্তরের উদ্যোগে তুফানগঞ্জ দুই ব্লকের পঞ্চায়েত সমিতির হল ঘরে বিশ্ব আদিবাসী দিবসের সূচনা করা হয়। আগামী ৯ ই আগষ্ট পর্যন্ত চলবে বিশ্ব আদিবাসি দিবসের অনুষ্ঠান।

এদিন প্রদীপ প্রজ্জলন এর মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবসের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ, ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, অতিরিক্ত জেলাশাসক রবিরঞ্জন, তুফানগঞ্জ মহকুমা শাসক বাপ্পা গোস্বামী, তুফানগঞ্জ-২ বিডিও দালা কি লামা সহ পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস প্রমূখ। এই অনুষ্ঠানে আদিবাসী সমাজের উন্নয়নে রাজ্য সরকার কর্তৃক বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *