শহরের সার্বিক নিরাপত্তা জোরদারে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে শিলিগুড়ি পুরনিগম ও পুলিশ প্রশাসন। এই উদ্দেশ্যে শিলিগুড়ি পুরনিগমে ডিসিপি ট্রাফিক বিশ্ব চাঁদ ঠাকুরের সঙ্গে বিশেষ বৈঠক সারলেন মেয়র গৌতম দেব। বৈঠকে ভাড়া বাড়ির বাসিন্দাদের নির্দিষ্ট তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংবাদিক বৈঠকে মেয়র জানান, শহরের যেসব বাড়িতে ভাড়াটিয়া থাকছেন, সেইসব বাড়ির মালিকদের নির্দিষ্ট তালিকা পুরনিগমের মাধ্যমে পুলিশের কাছে জমা দিতে হবে।

এই তালিকা দিতে আলাদা করে কোনও কর বা ট্যাক্স দিতে হবে না। শুধুমাত্র শহরের নিরাপত্তা এবং সম্ভাব্য অপরাধ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পুর প্রশাসন ও পুলিশের যৌথ আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, একটি এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল) তৈরি তথ্য সংগ্রহ শুরু হবে। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে এই তথ্য সংগ্রহের কাজ হবে এবং তা পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *