বক্সিহাট থানা পুলিশের গোপন অভিযানে অসম-বাংলা সীমান্তের বক্সিরহাটের তিনআলী মোড় রাইস মিল সংলগ্ন এলাকায় বুধবার রাতে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। ধৃত যুবকের নাম মফিরুল আলি, আসামের বাসিন্দা বলে জানাগিয়েছ। পুলিশ জানিয়েছে, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে মনিরুলের কাছ থেকে।

ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে বক্সিরহাট থানার পুলিশ। ধৃতের স্বাস্থ্য পরীক্ষার পর বৃহস্পতিবার তুফানগঞ্জ দায়রা আদালতে তোলা হয়েছে। তবে ওই যুবকের কাছে কি করে আগ্নেয়স্ত্র এলো কোথায় বিক্রি করার ছক ছিল। এর সঙ্গে আরও বড় চক্র জড়িত রয়েছে কিনা তা ইতিমধ্যে খতিয়ে দেখে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

