ভারত ভুটান সীমান্তের জয়গাঁতে ব্রাউন সুগার,নগদ টাকা সহ ৩ দুষ্কৃতীকে পাকড়াও করল জয়গাঁ থানার পুলিশ।বুধবার রাতে ভারত ভুটান সীমান্তের জয়গাঁ ১ গ্রাম পঞ্চায়েতের সিমসিমে বাজার এলাকায় পাতং নামে এক দুষ্কৃতীর বাড়িতে অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে ব্রাউন সুগার ও নগদ টাকা সহ হাতে নাতে পাকড়াও করেছে পুলিশ।যদিও ব্রাউন সুগার পাচারের মূল পান্ডা পাতং কে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জয়গাঁ থানার ওসি পালজার ভুটিয়া বলেন,১১.২২ গ্রাম ব্রাউন সুগার,১ লক্ষ ৩০ হাজার টাকার ভুটানি নোট,৫০ হাজার ৬৪৫ টাকার ভারতীয় নোট বাজেয়াপ্ত করা হয়েছে।

ধৃত তিন ব্যাক্তি ব্রাউন সুগারের ক্যারিয়ার হিসেবে কাজ করতো। ধৃতরা হলেন,সুশান্ত তামাং,সবিনা খাতুন ও অমিত থাপা।ধৃতদের মধ্যে এক মহিলা সহযোগী ও রয়েছে।চোরাপথে ব্রাউন সুগার ও মাদক এনে জয়গাঁতে জড়ো করা হত।তারপর এখান থেকে চোরাপথে তা বিক্রি হত।পুলিশি অভিযানে ৩ দুষ্কৃতী ধরা পড়ায় এই চক্রের সঙ্গে আর ও কারা জড়িত তা খোজ শুরু করেছে পুলিশ।
ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলে জয়গাঁ থানার পুলিশ জানিয়েছে।

