বিরোধী দলনেতার কনভয়ে হামলার ঘটনায় এখনো পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানার পুলিশ সাত জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় জয় বাংলা স্লোগান ধৃতদের মুখে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় মঙ্গলবার এফ আই আর করেছিলেন শুভেন্দু অধিকারী।

বুধবার হামলার ঘটনায় জড়িত অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করে পুন্ডিবাড়ী থানার পুলিশ। ধৃতরা হলেন রঞ্জিত দে, জাহিরুল ইসলাম, সুখলাল রবি দাস, আশরাফুল আলম, হরিধন সরকার, হাবিন ইসলাম এবং সাহিদুল ইসলাম।
পুন্ডিবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন ধৃতদের আদালতে পেশ করা হয়েছে ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *