কোচবিহারে বিক্ষোভের মুখে রাজ্য বিধানসভার। নিউ কোচবিহার স্টেশন চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত করেন তৃণমূল কর্মী সমর্থকরা। মঙ্গলবার, কোচবিহারে এসপি অফিস অভিযান রয়েছে বিরোধী দলনেতার। বাঁশ, লাঠি, ইট নিয়ে হামলার অভিযোগ। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা আধিকারিকরা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।খাগড়াবাড়ির ওই রাস্তা দিয়েই আসার কথা নির্ধারিত ছিল শুভেন্দু অধিকারীর।

সেই মোতাবেক প্রচুর পরিমাণ পুলিশ আগে থেকেই মোতায়েন ছিল এলাকায়। কিন্তু নির্দিষ্ট একটি সময়ের পর হঠাৎ করেই সেখানে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক জড়ো হয়ে যান। শুভেন্দুর কনভয় যেতেই হামলা শুরু হয়। প্রথমে কাল পতাকা হাতে বিক্ষোভ, পরে ইট নিয়ে শুভেন্দুর কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। পুলিশের বাঁশ, লাঠি নিয়ে একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

