সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট বা কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের জায়গা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল এবং ধর্না প্রদর্শন কুমারগ্রাম বিডিও অফিসে। কুমারগ্রাম ব্লকের পশ্চিম চকচকা শীশাবাড়ি এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের জায়গা চিহ্নিতকরণ করা হয়েছে প্রশাসনের তরফে। সংশ্লিষ্ট জায়গায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের বিরোধিতা করছে গ্রামবাসীরা। গ্রাম বাচাও কমিটির ব্যানারে আন্দোলনে নেমেছে পশ্চিম চকচকা শীশাবাড়ি গ্রামের মানুষেরা। যদিও গ্রামবাসীদের সাথে লক্ষ করা গিয়েছে বিজেপি নেতাদের।

সম্প্রতি এই বিষয়ে কামাখ্যাগুড়ি এক গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিতে গিয়েছিল গ্রামবাসীরা I অভিযোগ কামাখ্যাগুড়ি এক গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রামবাসীদের সাথে কোনো রকম আলোচনা এবং ডেপুটেশন গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে সোমবার দুপুরে কুমারগ্রামের বিডিওর কাছে ডেপুটেশন দেন গ্রামবাসীরা। এদিন বিডিও অফিস চত্বরে মিছিল করে I বিডিও অফিসে প্রবেশের পর অফিসের সামনে ধর্নায় বসে গ্রামবাসীরা। প্রায় দু’ঘণ্টা পর বিডিওর আশ্বাসে ধর্না ছেড়ে স্মারকলিপি জমা দেন বিডিওর কাছে।

