সিনেমা প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে চলেছে ধুমকেতুর ট্রেলার। আগামী ৪ই আগষ্ট মুক্তি পাবে ট্রেলার এবং
১৪ ই আগস্ট মুক্তি পেতে চলেছে সিনেমাটি। বহু অপেক্ষাকৃত দেব শুভশ্রী অভিনীত ‘ ধুমকেতু ‘ সিনেমার প্রচারেও যেমন রয়েছে নানান চমক, ট্রেলার রিলিজও কিন্তু হবে না সাধারণভাবে।

সেখানেও রয়েছে ভরপুর চমক। ৪ আগস্ট জমজমাটভাবে হবে এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই পছন্দের জুটিকে দেখার জন্য করা হয়েছে টিকিটের ব্যবস্থা। অর্থাৎ টিকিট কেটে, ভক্ত সমাবেশের মাধ্যমেই হবে এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। অনলাইনে এই টিকিট যেমন মিলেছে তেমনই অফলাইনে নজরুল মঞ্চে গিয়ে ঢলে ঢলে মানুষ সংগ্রহ করেছে সেই টিকিট। আর এতেই দেব শুভশ্রী বলতেই যে ইমোশন তা বারংবার প্রমাণ হয়ে যায়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *