নিজের জীবন বাজি রেখে কুয়ো থেকে বিষধর সাপ উদ্ধার করলো ধুপগুড়ি এনিমেল লাভার সদস্যরা। ধুপগুড়ি মহাকুমার মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের কালিরহাট বড়কালী মায়ের মন্দির সংলগ্ন এলাকার পরিত্যক্ত কুঁয়োয় একটি বিষধর সাপকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। প্রথমে স্থানীয়রাই সেই সাপটিকে উদ্ধার করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে ব্যর্থ হওয়ায় অবশেষে খবর দেওয়া হয় ধুপগুড়ি এনিমেল লাভারকে।

বিভিন্ন ভাবে চেষ্টার পর অবশেষে গভীর কুঁয়োতে নামার সিদ্ধান্ত নেয় এনিমেল লাভারের সদস্যরা। কোমরে রশি বেধে নিজের জীবন বাজি রেখে কুয়োতে প্রবেশের পর অবশেষে কয়েক ঘণ্টার চেষ্টায় বিষধরের সাপটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়। এদিকে সাপ উদ্ধারের পর ধুপগুড়ি এনিমেল লাভারের সদস্যরা জানান এটি একটি বিষধর গোখরো সাপ।
পাশাপাশি পরিত্যক্ত কুঁয়োটি ঢেকে রাখার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা

