রাজবংশী সম্প্রদায়কে সম্মান করে না তৃণমূল, ময়নাগুড়িতে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার I ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতে অবস্থিত জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ২০ তম কিস্তি প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

শনিবার সকালে এই অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন তিনি। শিলিগুড়ি পূরনিগমের বৈঠকে রাজবংশী সদস্যকে অপমান করে বের করে দেওয়ার প্রসঙ্গে মন্ত্রী জানান, তৃণমূল কংগ্রেস কোনো দিনও রাজবংশী সম্প্রদায়কে সম্মান করেন না। এর অনেক উদাহরন রয়েছে।

