কুমারগ্রাম ব্লকের এন কে এস গ্রাম পঞ্চায়েতে ভুয়ো বিল কান্ড এবং দুর্নীতির তদন্তের দাবিতে গ্রাম পঞ্চায়েতের প্রবেশদ্বারে ধর্নায় বসলো বিজেপির পঞ্চায়েত সদস্য এবং সদস্যারা। নেতৃত্বে ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নলিত দাস। উলেখ্য এম কে এস গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান, নির্মাণ সহায়ক এবং নির্বাহী সহায়কের বিরুদ্ধে অভিযোগ প্রধান ঘনিষ্ট ঠিকাদারের একাউন্টে ভুয়ো বিল বানিয়ে রাস্তা এবং নিকাশী নালার টাকা আত্মসাৎ করা হয়েছে। সম্প্রতি এই বিষয়ে কুমারগ্রামের বিডিওকে লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা করন টোপ্প।

লিখিত অভিযোগের সঠিক এবং পূর্ণাঙ্গ তদন্ত দাবিতে শুক্রবার দুপুরে গ্রাম পঞ্চায়েতের অফিসের প্রবেশদ্বারে ধর্নায় বসেন বিরোধী দলের জন প্রতিনিধিরা এবং পাশাপাশি গোটা বিষয় নিয়ে তথ্য জানার অধিকার আইনে আর টি আই করেন তারা। প্রায় তিন ঘন্টা চলে ধর্না বিক্ষোভ যার ফলে ব্যাহত হয় গ্রাম পঞ্চায়েতের কাজ ৷ পরবর্তী সময়ে বিডিওর আশ্বাসে ধরনা ছাড়েন বিরোধীরা। তবে এন কে এস গ্রাম পঞ্চায়েতের প্রধান  কারম চাঁদ লোহারা সাংবাদিক সম্মেলন করে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। এই বিষয়ে কুমারগ্রামের বিডিও রজত কুমার বলিদা ফোনে জানিয়েছেন অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে অতিদ্রুত সঠিক তদন্ত করা হবে এবং তদন্ত রিপোর্ট আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেব।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *