শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড় এলাকায় স্কুটি চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ল এক যুবক। এলাকাবাসীর তৎপরতায় এবং আশিঘর ফাঁড়ির পুলিশের সহযোগিতায় অবশেষে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া স্কুটি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে সেই অভিযুক্ত যুবককে। ধৃত সেই অভিযুক্তের নাম বুলুন দাস। পশ্চিম চনপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায় এর আগেও তার নামে একাধিক অভিযোগ রয়েছে।

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বানেশ্বর মোড়ের কাছে একটি গোডাউন থেকে স্কুটিটি চুরি হয়। ঘটনার পর স্কুটির মালিক আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর তদন্তে নামে পুলিশ।

স্থানীয়রা গোডাউনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চুরির মুহূর্তে এক যুবককে চিহ্নিত করে। একইসঙ্গে গোডাউনের নিরাপত্তারক্ষীও চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। এর পরেই এলাকাবাসীরা অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করে।

বৃহস্পতিবার অভিযুক্তকে আশিঘর মোড় এলাকায় ঘোরাফেরা করতে দেখে তাড়া করলে সে কান কাটা মোড়ের কাছে স্কুটি ফেলে পালিয়ে যায়। তবে পরে আবার আশিঘর মোড় এলাকায় হাতেনাতে ধরা পড়ে ওই যুবক।

এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সে জানায়, স্কুটিটি কানকাটা মোড়ের একটি গলিতে ফেলে এসেছে। এরপর পুলিশ সেখানে গিয়ে স্কুটিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ। ধৃত সেই যুবক কে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *