আলিপুরদুয়ারের ধুমচিপাড়া চা বাগান এলাকায় অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে মজুদ করা হয়েছিল ভুটানি মদ এবং বিয়ার। গোপনে সে খবর পৌঁচ্ছায় আলিপুরদুয়ার আবগারি সুপারিনটেনডেন্টের কাছে, অভিযানে নামে আবগারি দপ্তরের জয়গা সার্কেল এবং কালচিনি সার্কেলের আবগারির কর্মীরা। চা বাগানের পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ভুটানি লিকার।

২৩৪ লিটার ভুটানী মদ এবং ২১০ লিটার বিয়ার উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধারকৃত ভুটানি মদ এবং বিয়ারের বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা । তবে ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আবগারির কর্মীরা। কে বা কারা অবৈধভাবে বিপুল পরিমাণ ভুটানি মদ এবং বিয়ার চা বাগান এলাকায় সংরক্ষণ করে রেখেছিল তার খোঁজ চালাচ্ছে আবগারির কর্মীরা। আবগারি সূত্রে জানা গিয়েছে বিপুল পরিমাণ ভুটানি লিকার রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা হয়েছে। এগুলি সুযোগ বুঝে জেলার বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্য ছিল ৷ তার আগেই বাজেয়াপ্ত করেছে আবগারির কর্মীরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *