শিলিগুড়ির ঋষি অরবিন্দ রোডে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। চোরের দল দোকানের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে প্রায় ১০০টিরও বেশি দামি মোবাইল ফোন এবং প্রায় পাঁচ লক্ষ টাকা নগদ নিয়ে চম্পট দেয়। দোকানের কর্মচারীরা জানান, শনিবার গভীর রাতে এই চুরি হয়।

রবিবার সকালে দোকানের শাটার খোলার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। খবর পেয়ে পানি ট্যাংকি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ক্রমাগত চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *