কৃষি জমিতে জল দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃ*ত্যু হল এক ব্যক্তির। মৃ*ত ব্যক্তির নাম বীরেন্দ্রনাথ বর্মন (৫৩), তার বাড়ি তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের রাজারকুঠি এলাকায়।ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত বলে ঘোষণা করে। জানা যায় বৃহস্পতিবার সকালে জমিতে হাল চাষের জন্য বৈদ্যুতিক মোটর দিয়ে জল দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হন।

দীর্ঘক্ষণ পর স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বীরেন্দ্রনাথ বর্মনকে মৃ*ত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে তুফানগঞ্জ থানার পুলিশ।

