ইন্দো-ভুটান সীমান্তের জঙ্গল পথ ধরে পুরোপুরি অবৈধভাবে এরাজ্যে ভুটানি মদ এবং বিয়ার ঢুকছে । রাজস্ব ফাঁকি দীর্ঘদিন ধরেই চলছে এই অবৈধ কারবার । গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সাত সকালে কুমারগ্রাম বনবস্তির জঙ্গলে যৌথ অভিযানে নামেন আবগারি দপ্তরের কর্মী এবং এসএসবি জওয়ানরা । সরকারি কর্মীদের উপস্থিত টের পেয়ে সাইকেল সহ মদের ব্যাগ ফেলে ২ জন পাচারকারী গভীর জঙ্গলে পালিয়ে যায় ।
শেখর শর্মা নামে এক পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করেন অভিযানকারীরা ।


পাচারের কাজে ব্যবহৃত ৩ টি সাইকেল, ৫৪ লিটার ভুটানি মদ এবং ১০০ লিটার বিয়ার বাজেয়াপ্ত করা হয়েছে । যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৯৫ হাজার টাকা। মঙ্গলবার অভিযুক্তকে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন । মদের অবৈধ কারবার রুখতে লাগাতার তল্লাশি অভিযান চলবে বলে জানিয়েছেন এক আবগারি অফিসার ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *