সাতসকালে ধূপগুড়িতে পরপর দুটি পৃথক জায়গায় দুর্ঘটনা! অল্পের জন্য প্রাণে রক্ষা! নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী লরি ঢুকে পড়ল বাড়িতে। অপরদিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ঢুকে পড়ল লরি! দুর্ঘটনায় রাস্তার মাঝে থাকা ডিভাইডার ভেঙে চুরমার হয়ে যায়। অপরদিকে সাত সকালে একটি বাড়িতে মালবাহী লরি ঢুকে পড়ায় আহত হয় দুইজন ও একটি গবাদি পশুর মৃত্যু ঘটে।

স্থানীয়দের অনুমান আর কিছুক্ষণ পরে এই দুর্ঘটনা ঘটলে আরো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধুপগুড়ি থানার পুলিশ। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এলাকা। বুধবার সাতসকাল একদিকে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে ধাক্কা মারে একটি দূরপাল্লার মালবাহী লড়ি। অপরদিকে সকাল ছয়টা নাগাদ একটি বাড়িতে ঢুকে পড়ে মালবাহী লড়ি। ঘটনায় দুইজন আহত ও ঘরবাড়ির ক্ষতি হয় ও একটি গবাদি পশুর মৃত্যু ঘটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *