জলপাইগুড়ি-শিয়ালদহ সরাসরি ট্রেন চালু হচ্ছে ১৪ জুন থেকে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জলপাইগুড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত সরাসরি ট্রেন পরিষেবা চালু হতে চলেছে, তার প্রস্তূতি চলছে জোর কদমে।

আগামী ১৪ জুন, শুক্রবার জলপাইগুড়ি রোড স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ট্রেনটির উদ্বোধন হবে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়, এবং সেদিনই রাত ৮টা ৩০ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে প্রথম যাত্রা শুরু করবে ট্রেনটি।


রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনটি সপ্তাহে একদিন চলবে। প্রতি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে জলপাইগুড়ি রোড পৌঁছাবে। এরপর শনিবার রাত ৮টা ৩০ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে রবিবার সকাল ৮টা ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে।

এই ট্রেনে মোট ১৯টি কোচ থাকবে, যার মধ্যে ১৬টি এসি থ্রি-টিয়ার কোচ অন্তর্ভুক্ত। তবে জেনারেল এবং স্লিপার কোচ থাকবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *