যুব সভাপতিকে কর্মী সভায় ডাক না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন যুব নেতা। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লক জুড়ে। ময়নাগুড়ি ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের মাদার কমিটির সঙ্গে যুব সংগঠনের সংঘাতের ঘটনা এর আগেও দেখা গিয়েছে।
এবার তৃণমূলের যুব সংগঠনের অনুষ্ঠানেই ডাক না পাওয়ায় ক্ষোভ উগরে দিলেন ময়নাগুড়ি ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মনোজ দেবনাথ। সোমবার ময়নাগুড়ি ইন্দিরা ভবনে টাউন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। যেই সভার মূল বক্তা ছিলেন জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ ছেত্রী। অভিযোগ, সেই কর্মী সভায় ময়নাগুড়ি এক নং ব্লক যুব সভাপতিকে ডাকা হলেও ২ নং ব্লক যুব সভাপতিকে ডাকা হয়নি।

দলের যুব সংগঠনের কর্মীসভা এবং সেখানে উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি সেই ধরনের একটি কর্মসূচিতে কেন ডাক দেওয়া হলো না তা নিয়েই প্রশ্ন তুলেছেন যুব নেতা মনোজ দেবনাথ। মঙ্গলবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ” খুবই দুঃখজনক একটি ঘটনা। যেখানে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে মিলে মিশে চলার কথা বলছেন সেখানে আমাদের ময়নাগুড়িতে অন্য ছবি। বিভিন্ন দলীয় কর্মসূচিতে যুবদের ডাকা হচ্ছে না। আমি নিজে যুবর সভাপতি এবং পঞ্চায়েত সমিতির একজন সদস্য, তারপরেও আমাকে ডাকা হয়না। কি কারণে আমাকে ডাকা হচ্ছে না সেটার কারণ আমি জানি না। ২০১৮ সালে আমি যুব সভাপতির দায়িত্ব গ্রহণ করেছি। প্রথম দিকে সমস্ত কিছু ঠিকই ছিল কিন্তু তারপর থেকেই আমাদের সাথে এরকম হচ্ছে। আমি এই বিষয়ে আমাদের জেলার নেত্রী মহুয়া গোপকে জানিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি। আমি আবার বিষয়টি জানাবো।” যদিও এই বিষয়ে জলপাইগুড়ি জেলার যুব সভাপতি সন্দীপ ছেত্রীকে একাধিকবার ফোন করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *