ট্রাকের নিচে চাপা পরে মৃত্যু হল এক ব্যক্তির রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি তেলিপাড়ার গুয়াবাড়ী ট্রোলপ্লাজা এলাকায়। ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় কুমারগ্রাম থানার অন্তর্গত কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ ।

এই ঘটনায় ট্রাক ড্রাইভারের দাবী আচমকা ওই ব্যক্তি ট্রাকের নীচে ঝাপ দেয় । তবে মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ কেন এই ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীদের অনুমান ওই ব্যক্তি হয়তো মানসিক ভারসাম্যহীন । তবে ব্যক্তির পরিচয় জানার চেষ্টা সহ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

