ধাদিয়াল শিয়ালপাড়া এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় ঘটনাস্থলে আসলো ফরেনসিক তিন সদস্যের একটি দল । তুফানগঞ্জ থানার পুলিশকে সঙ্গে নিয়ে ধাদিয়াল শিয়াল পাড়া এলাকায় আসেন। ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন তারা। যদিও গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছিল তা সত্ত্বেও বিশেষ কেমিক্যাল ব্যবহার করে নমুনা সংগ্রহ করেন তারা।

প্রসঙ্গত গত ২৮ মে রাত্রিবেলা নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের শিয়াল পাড়া এলাকার বাসিন্দা হজরত আলী (৩৫) টোটো নিয়ে ফেরার পথে অভিযুক্তদের বাড়ির সামনে আসলে টোটো থেকে নামিয়ে হযরত আলীকে পিটিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনায় পুলিশ অভিযোগের ভিত্তিতে একই পরিবারের পাঁচজনকে গ্রেফতার করে। সেই ঘটনার তদন্তে এবং পুলিশের তদন্তের সহায়তায় ফরেনসিক তিন সদস্যের দলটি আসেন ধাদিয়াল শিয়াল পাড়া এলাকায়। মৃতের পরিবারের তরফ থেকে দাবি অভিযুক্তদের কঠোর শাস্তি চাই।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *