বনদপ্তরের পক্ষ্যথেকে বিশ্ব পরিবেশ দিবস পালন হলো বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে। ছাত্রছাত্রী দের হাতে তুলে দেওয়া হলো চারাগাছ। সবুজায়নের লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব বোঝানো হলো ছাত্র ছাত্রীদের। বৃহস্পতিবার ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে স্কুলের টিফিন সময়ে আলিপুরদুয়ার জেলার ভল্কা উচ্চবিদ্যালয়ে পৌচ্ছে গেলেন ভল্কা রেঞ্জের বনকর্মিরা।

উপস্থিত ছিলেন ভল্কারেঞ্জ অফিসার নিজেও, ভল্কা উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে ছাত্র ছাত্রীদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়। এদিন ভল্কা উচ্চ বিদ্যালয় এবং ভল্কা রেঞ্জ মিলেমিশে যৌথ ভাবেই পালন করলো বিশ্ব পরিবেশ দিবস। ভল্কা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিৎ ঘোষ ছাত্র ছাত্রীদের সামনে পরিবেশ দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন এবং স্লোগান তুলেন একটি গাছ হাজার প্রাণ, প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার ডাক। জানাগিয়েছে প্রতি বছর এই দিনটিতে ভল্কা রেঞ্জের পক্ষ্য থেকে ভল্কা উচ্চবিদ্যালয় কতৃপক্ষের সহযোগিতায় নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *