চারদিন ধরে ছেলের কোনও খোঁজ না মেলায় কান্নায় ভেঙে পড়েছে বাবা-মা।
ছেলেকে উদ্ধারের আশায় বক্সিরহাট থানার দ্বারস্থ হয়েছে ওই তরুণের পরিবার।
তুফানগঞ্জ -২ ব্লকের ঝিঙাপূর্ণী এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, রাজীব বর্মন (২৬) ওই ধরনের বাড়ি বারকোদালি -১ গ্রাম পঞ্চায়েতের ঝিঙ্গাপূর্ণী এলাকায়। গত সোমবার রাজিবের ভায়রা প্রতিবেশী সরবিন্দু বর্মন পাওনা টাকা আনতে তাঁকে কাসিয়াবাড়ি বাজারে পাঠায়। তারপর থেকে আর খোঁজ মিলছে না রাজীবের।

পরিবারের দাবি, চার দিন ধরে ছেলের মোবাইল বন্ধ। সে কেমন আছে কোথায় আছে কেউ জানে না। ছেলের খোঁজ না মেলায় নাওয়া- খাওয়া ছেড়ে কান্নায় ভেঙে পড়েছে বাবা-মা। প্রতিবেশী তরুণের উধাও হওয়ার ঘটনায় চিন্তিত এলাকাবাসীরাও।
ছেলেকে ফিরে পাওয়ার আশায় থানার দ্বারস্থ হয়েছেন তরুণের বাবা।

