বিগত চারদিন ধরে নির্জলা শিলিগুড়ি পুরনিগম এলাকা। পানীয় জলের তীব্র সংকোটে সাধারণ মানুষ। আর পানীয় ইস্যুতে শিলিগুড়ি পুরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি ও সিপিএম। প্রথমে আলাদা আলাদা করে মিছিল করে আসলেও পুরনিগমের সামনে এসে ওই দুই দল পানীয় জলের ইস্যুতে একত্রে বিক্ষোভ দেখাতে দেখা যায়।

মূলত, চারদিন ধরে পানীয় জল পরিষেবা সম্পূর্ণরকমভাবে বন্ধ রয়েছে পুরনিগম এলাকায়। পাহাড়জূড়ে মেঘভাঙা বৃষ্টির কারণে তিস্তার জল অতিরিক্ত ঘোলা হয়ে যাওয়ায় তা পরিশ্রুত করা সম্ভব হচ্ছে না। যেকারণে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে শহরজূড়ে৷ আর পানীয় জল পরিষেবা বন্ধ হওয়ায় মঙ্গলবার বিক্ষোভ দেখায় বিজেপি ও সিপিএম।
এদিন সকালে প্রথমে পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈনের নেতৃত্বে বিজেপি কাউন্সিলার সহ দলীয় কর্মী সমর্থকরা পুরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এরপর বিক্ষোভ দেখায় সিপিএম এরিয়া কমিটি। দুই দলেরই কর্মী সমর্থকরা বালতি হাতে পুরনিগমে ব্যাপক বিক্ষোভ দেখায়।

