গত এক মাসে আগে ধারাবাহিকভাবে চুরির ঘটনায় যে পৌরসভা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। আবার সেই পৌরসভায় দুষ্কৃতীদের উপদ্রব। বাড়ি থেকে খোয়া গেল বিভিন্ন আসবাবপত্র সহ নানান সামগ্রী। এবারে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কুট্টিপাড়া এলাকায়। ওই এলাকায় বসবাসকারী সুনিতা গুপ্তা নামে এক বৃদ্ধা বেশির ভাগটা সময় ইংলিশ বাজার শহরে থাকেন মাঝে মধ্যে পুরাতন মালদার ওই বাড়িতে তিনি আসেন।

শেষ বার এসেছিলেন গত সপ্তাহের মঙ্গলবার। প্রায় সপ্তাহখানেকের পর গতকাল ঘরের দরজা খুলতেই চক্ষু চরক গাছ ওই বৃদ্ধার। বাড়ির বিভিন্ন সামগ্রী আসবাবপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। বৃদ্ধার অভিযোগ, কেউ বা কারা চাবি খুলে বাড়িতে ঢুকে লুটপাট চালিয়ে আবার তালা বন্ধ করে চম্পট দিয়েছে। বাড়ি থেকে চুরি গেছে সোনার অলংকার, ইনভার্টার, ফ্যান সহ গ্যাস সিলিন্ডার ও নানান সামগ্রী বলে দাবি। এই মর্মে ওই বৃদ্ধা মালদা থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমেছে।

