বিদেশে চাকরির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ

মঙ্গলবার সকাল থেকে শিলিগুড়ি শহরের তিনটি জায়গায় অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, শিলিগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহারাজা কলোনি এবং ৫ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ায় দুটি বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে ইডি-র একাধিক আধিকারিক অংশ নেন।

ইডি সূত্রে জানা গিয়েছে, যাদের বাড়িতে তল্লাশি চলছে, তাদের দিল্লির কিছু সংস্থার সঙ্গে যোগাযোগ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগ, বিদেশে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়েছিল।

সেই টাকার পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা বলে ইডি অনুমান করছে। হাওলার মাধ্যমে এই টাকা অভিযুক্তদের কাছে পৌঁছেছিল বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। এই ঘটনার সঙ্গে যুক্ত একটি ব্যবসায়ী পরিবার ইডি-র নজরে এসেছে। প্রতারণার অভিযোগে তাঁদের বাড়িতেও অভিযান চালানো হয়। অভিযোগ, চাকরির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল বহু মানুষের কাছ থেকে।

ইডি-র তরফে জানানো হয়েছে, প্রাপ্ত নথিপত্র ও ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রে আর কারা কারা যুক্ত, তা জানার চেষ্টা চলছে। অভিযানের সময় এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তদন্ত এখনও চলছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *