শোবার ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার কুমারগ্রাম ব্লকের ঘাকসাপাড়া লক্ষিবাড়ি এলাকায়। চাঞ্চলের পাশাপাশি শোকের ছায়া গোটা এলাকায়। খোশ মেজাজী যুবক গৌরাঙ্গ বিশ্বাস সংশ্লিষ্ট ব্লকের পূর্ব শালবাড়ি নতুন বাজারে অনলাইন পরিষেবার দোকান করত। মিশুক প্রকৃতির ছেলে গৌরাঙ্গের ঝুলন্ত দেহ উদ্ধারে শোকস্তব্ধ পবিবারের পাশাপাশি ঘাকসাপাড়ার বাসিন্দারাও। জানাগিয়েছে সম্প্রতি দীঘায় ঘুরতে গিয়েছিল গৌরাঙ্গ, মঙ্গলবার বিকেলে বাড়ি ফিরে সে, পরিবারের সাথে ভালোভাবেই কথাবার্তা বলে, স্বাভাবিক ছন্দেই রাতের খাওয়া শেষ করে শোবার ঘরে ঘুমতে গিয়েছিল।

বুধবার সকালে বাড়ির লোকেদের ডাকাডাকিতে সারা না দেওয়ায় দরজা খুলতেই নজরে আসে গৌরাঙ্গের ঝুলন্তদেহ। কুমারগ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী আর্থিক চাপ এবং প্রনয় ঘটিত কারণেই গৌরাঙ্গ আত্মহত্যার পথ বেছে নিয়েছে এমনটাই প্রাথমিক অনুমান।
তবে ময়না তদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর আসল কারণ যানাযাবে। পুলিশ সূত্রে জানাগিয়েছে এদিন দেহ ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

