পুলিশের বড়সড় সাফল্য, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া উদ্ধার হওয়া মোবাইল প্রকৃত মোবাইল মালিকের হাতে তুলে দেওয়া হয় আজ মাথাভাঙ্গা থানার কনফারেন্স হলে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমা এসডিপিও সমরেণ হালদার মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা সেকেন্ড অফিসার লাকপা লামা প্রমূখ।

এদিন এই কর্মসূচিতে 17 টি হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকের হাতে উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করেনমাথাভাঙ্গা থানার পুলিশ। এমনটাই জানালেন মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা। এই কর্মসূচির পাশাপাশি উপস্থিত মোবাইলের মালিকদের কে বিভিন্ন বিষয়ে সচেতনতার বার্তাও দেন মহকুমা এসডিপিও সমরেন হালদার।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *