রবিবার রাতে ফাড়াবাড়ি নেপালি বস্তি এলাকায় হাতি লোকালয়ে চলে আসে। সেই সময় বাড়ির বাইরে ঘোরাঘুরি করছিলেন এক বয়স্ক মহিলা , অন্ধকারে কিছু দেখতে না পেয়ে আচমকায়ে সেই মহিলার উপর হামলা চালায় বুনো হাতিটি ঘটনাস্থলে গুরুতরভাবে জখম হন সেই মহিলা।

এরপর চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে স্থানীয়রা তড়িঘড়ি সেই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানিয় বাসিন্দারা জানান, প্রায় সময় খাবারের খোঁজে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে প্রবেশ করে হাতি । প্রচুর ক্ষয়ক্ষতীয়ো হয় । রাতে দেখা মিলছে না বনদপ্তরের। হাতি বেরোলে তাদের জানানো হলে তারা সঠিক সময়ে পৌঁছায় না। বনদপ্তরকে আরো সজাগ হতে হবে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা।

