পাঁশকুড়ার মৃত নাবালকের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
পাঁশকুড়ার গোঁসাইবেড় গ্রামের বছর বারোর কৃষ্ণেন্দু চোর অপবাদে আত্মঘাতী হয়।

আজ তার বাড়িতে পৌঁছন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শোকার্ত পরিবারের সাথে দেখা করেন। এবং সর্বত ভাবে শোকার্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

