শনিবার সন্ধ্যা থেকেই জলপাইগুড়ি জেলার মালবাজার শহরের বুকে চলে বালি পাথর মাফিয়াদের দৌরাত্ম।
শয়ে শয়ে ড্যাম্পার ছুটতে থাকে শহরের রাস্তায়।
আর এতেই পথ চলতি সাধারন মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ করলে উত্তাল হয়ে ওঠে মালবাজার। পথ অবরোধ করে শুরু হয় বিরোধিতা ,এর পরেই পাল্টে যায় পরিস্থিতি, বালি পাথর মাফিয়াদের সশস্ত্র বাহিনী জড়ো হয়ে আক্রমন শুরু করে স্থানিয় জনগণের ওপর, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সংবাদকর্মীরা, বালি পাথর মাফিয়াদের বাহিনী ঝাপিয়ে পরে সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর।
এই ঘটনায় গভীর রাত পর্যন্ত বেস কয়েকজন সাংবাদিক আহত হয়ে মালবাজার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থলে উপস্থিত মালবাজার থানার পুলিশ, আর পুলিশের সামনেই চলে সাংবাদিকদের ওপর নির্মম অত্যাচার বলে অভিযোগ।
পরবর্তীতে জলপাইগুড়ি সদর থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জেলা পুলিশ।
ঘটনা প্রসঙ্গে জেলার পুলিশ সুপার উমেশ খন্ড বাহালে জানিয়েছেন, কর্তব্যরত সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনার নিন্দনীয়।, এবং এই ঘটনার সঠিক তদন্ত করে দোষী দের দ্রুত আইনের আওতায় আনা হবে।

