অবশেষে পুলিশের জালে ধরা পরল বালাভূত গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাভূত এলাকার ইয়াবা ট্যাবলেট কারবারের মূল পান্ডা হামিদুল হক। প্রসঙ্গত গত ২২শে ডিসেম্বর গোপন সূত্রে খবরের ভিত্তিতে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বালাভূত গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাভূত এলাকার হামিদুল হক নামে এক ব্যক্তির বাড়িতে তুফানগঞ্জ থানার পুলিশ হানা দেয়। তার বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট নগদ ৬ লক্ষ ৮০ হাজার টাকা সমেত তিনটি ধারালো উদ্ধার করে পুলিশ। জানা যায় অভিযুক্ত হামিদুল হক প্রথমে ভিন রাজ্যের শ্রমিকের কাজ করতেন এরপর বাড়িতে এসে তিনি মাদক কারবারের সাথে যুক্ত হন তার বাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হওয়ায় রমরমিয়ে পার্শ্ববর্তী রাজ্য অসম সহ বাংলাদেশে মাদক কারবার চালাতেন হামিদুল হক।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ যখন তার বাড়িতে অভিযান চালাতে যায় সেই সময় অভিযুক্ত হামিদুল হকের পরিবার ও আত্মীয়দের হাতে আক্রান্ত হয় তুফানগঞ্জ থানার দুই পুলিশ কর্মী। এরপরেই স্ত্রী ও সন্তানকে ঢাল বানিয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত হামিদুল হক। তারপর কেটে গিয়েছে ছয় মাস অবশেষে লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে অভিযুক্ত হামিদুল হক নাগাল্যান্ডের ডিমাপুরে ঘাঁটি গেড়ে বসে আছে। এরপরেই নাগাল্যান্ড পুলিশের সহযোগিতায় হামিদুল হককে গ্রেফতার করে তুফানগঞ্জ থানার পুলিশ। শনিবার তুফানগঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক IPS কার্ণীধারা মনোজ কুমার। শনিবার তার স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে আদালতে তোলা হয়।
বাইট

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *