খেলতে খেলতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় চার নাবালক। পরিবারের লোকেরা জানতে পেরেই দারস্থ হয় এনজেপি থানায়।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এনজেপি থানার পুলিশ।
সোমবার শিলিগুড়ি মাদানী বাজার এলাকার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবার সূত্রে জানা গেছে সকলের বয়সী ১০ থেকে ১৪ বছরের মধ্যে।

কেউ কেউ জানিয়েছেন কারোর প্ররোচনায় পা দিয়ে অন্যত্র পাড়ি দিয়েছে ওই চার নাবালক।তবে দুপুর গড়িয়ে রাত হলেও তাদের মেলেনি কোন হাদিস। কোথায় গেল? কার প্ররোচনায় পা দিল? তা নিয়ে দ্বন্দ্বে পরিবার।লিখিত অভিযোগের পরপরই জোর তদন্ত শুরু করেছে পুলিশ।

